সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী লাভলি মৈত্রর মনোনয়ন জমা ঘিরে এদিন জমজমাট পরিবেশের সৃষ্টি হয়। দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে উৎসবমুখর আবহে মনোনয়ন জমা দিতে পৌঁছান তিনি। স্লোগান, পতাকা ও সমর্থকদের উচ্ছ্বাসে ভরে ওঠে গোটা এলাকা।
এই গুরুত্বপূর্ণ মুহূর্তে উপস্থিত ছিলেন পোলঘাট পঞ্চায়েতের নয়নের মনি ও পঞ্চায়েতের উপপ্রধান আখনদ আনোয়ার উল হক। তাঁরা প্রার্থীর পাশে থেকে মনোনয়ন জমার প্রক্রিয়ায় অংশ নেন এবং দলীয় কর্মীদের উৎসাহ দেন। উপস্থিত নেতৃবৃন্দ জানান, সোনারপুর দক্ষিণে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তৃণমূল কংগ্রেস প্রার্থী লাভলি মৈত্রর জয়ের ব্যাপারে তারা আশাবাদী।
মনোনয়ন জমা দেওয়ার আগে ও পরে দলীয় কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রার্থী। তিনি বলেন, এলাকার সাধারণ মানুষের ভালোবাসা ও আশীর্বাদ নিয়েই তিনি নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। সোনারপুর দক্ষিণে উন্নয়ন, পরিকাঠামো বৃদ্ধি এবং মানুষের স্বার্থে কাজ করাই তাঁর মূল লক্ষ্য।
এদিনের কর্মসূচিতে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। তাদের দাবি, সাধারণ মানুষের আস্থা ও দলীয় ঐক্যই তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করবে। পোলঘাট পঞ্চায়েতের নেতৃত্বও প্রার্থীর জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
মনোনয়ন জমাকে কেন্দ্র করে সোনারপুর দক্ষিণে রাজনৈতিক আবহ আরও চড়েছে। এখন নির্বাচনী প্রচারকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *