মনোনয়ন পেশের পূর্বে ধর্মীয় আচার মেনে জয়ের যাত্রা শুরু করলেন যাদবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রী দেবব্রত মজুমদার। বুধবার সকালে ১০১ নম্বর ওয়ার্ডের জোড়া কালী মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ নেন তিনি। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ১০১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বাপ্পাদিত্য দাশগুপ্ত-সহ দলীয় নেতা ও কর্মীরা।
পুজো শেষে দেবব্রত মজুমদার জানান, মা কালী’র আশীর্বাদ নিয়েই মানুষের জন্য কাজ করার অঙ্গীকার নিয়ে তিনি নির্বাচনী লড়াইয়ে নামছেন। যাদবপুর বিধানসভা এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের পাশে থাকা এবং পরিষেবা আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েই তাঁর এই জয়ের যাত্রা শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মন্দির চত্বরে দলীয় কর্মী-সমর্থকদের ভিড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। পুজো দেওয়ার পর দেবব্রত মজুমদারকে ঘিরে স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। এরপর সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিতে রওনা দেন তিনি।
জোড়া কালী মন্দিরে পুজো দিয়ে জয়ের যাত্রা শুরু, মনোনয়নের আগে যাদবপুরে দেবব্রত মজুমদারের শক্তি প্রদর্শন
