যাদবপুরে ভোটের উত্তাপ বাড়ছে… আর সেই উত্তাপেই আজ যেন জনসমুদ্রের ঢেউ আছড়ে পড়ল ১০১ নম্বর ওয়ার্ডে।
পৌর পিতা বাপ্পাদিত্য দাশগুপ্ত-এর নেতৃত্বে রায়পুর, কেন্দুয়া, রবীন্দ্রপল্লী, পাটুলী ঘোষপাড়া ও পাটুলী ঝিলপাড় জুড়ে অনুষ্ঠিত হল এক বিশাল রোড শো ও প্রচার অভিযান।
এই কর্মসূচির মুখ্য আকর্ষণ ছিলেন যাদবপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবব্রত মজুমদার।
প্রচার মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ও সাংসদ মণীশ গুপ্ত—যার উপস্থিতি গোটা কর্মসূচিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
রাস্তায় নেমে পড়েন হাজারো মানুষ।
রোড শো-এর দুই ধারে উপচে পড়া ভিড়, হাত নেড়ে শুভেচ্ছা, উচ্ছ্বাস আর সমর্থনের ঢেউ—সব মিলিয়ে যেন এক রাজনৈতিক উৎসবের চিত্র।
স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণ ও উৎসাহ স্পষ্ট বার্তা দিচ্ছে—এই লড়াইয়ে জনসমর্থনের বড় অংশ ঝুঁকছে একদিকেই।
এই দৃশ্য দেখে রাজনৈতিক মহলের একাংশের মত, যাদবপুরে আবারও ফুটবে তৃণমূলের জোড়া ফুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connection Information

To perform the requested action, WordPress needs to access your web server. Please enter your FTP credentials to proceed. If you do not remember your credentials, you should contact your web host.

Connection Type