কলকাতা:

সদ্য প্রয়াত ১০৯ নম্বর ওয়ার্ডের ১১০ নম্বর পার্টের বি-এল-ও, স্বর্গীয় অশোক দাসের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বামীহারা স্ত্রীর কান্নায় ভেজা আঙিনায়, এক আবেগঘন সন্ধ্যায় পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে পৌঁছলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা।

রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান দলের প্রতিনিধিরা। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বৈশানর চট্টোপাধ্যায় এবং দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ কুমার।

পরিবারের ভবিষ্যৎ সুরক্ষার কথা মাথায় রেখে, পিতৃহারা সন্তানের শিক্ষার দায়িত্ব ও স্বামীহারা স্ত্রীর জীবনযাপনের জন্য একটি চাকরির আবেদন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

ফেরার পথে আবেগ সামলাতে না পেরে অনেকের চোখেই জল এসে পড়ে। সেই মুহূর্তে যেন স্পষ্ট হয়ে ওঠে—মানবিকতার স্পর্শে রাজনীতির গণ্ডি ছাড়িয়ে মানুষের পাশে দাঁড়ানোর এক নিঃশব্দ বার্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *