সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার এক বিশাল প্রতিবাদী জনসভার আয়োজন করা হয়। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সভায় কেন্দ্রের এসআইআর (SIR) প্রক্রিয়ায় কারচুপি, বাঙালিদের প্রতি অবমাননা এবং বাংলার উন্নয়নের জন্য বরাদ্দ কেন্দ্রীয় অর্থ আটকে দেওয়ার প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। বক্তারা বলেন, বাংলার মানুষের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার এই চেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলাই এই জনসভার মূল লক্ষ্য।

এ.পি. নগর চাঁদমারী মাঠে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক অরুন্ধতী (লাভলী) মৈত্রসহ তৃণমূল কংগ্রেসের একাধিক জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব। সভামঞ্চ থেকে দলের নেতারা কেন্দ্রের ভূমিকার সমালোচনা করে রাজ্যের উন্নয়ন, সামাজিক সম্মান ও বাঙালির স্বার্থ রক্ষায় আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান।

জনসভায় বিপুল সংখ্যক কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দলীয় পতাকা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। উদ্যোক্তাদের দাবি, এই কর্মসূচির মাধ্যমে বাংলার মানুষের কণ্ঠস্বর দিল্লি পর্যন্ত পৌঁছে দেওয়াই তাদের মূল উদ্দেশ্য।

প্রচার দায়িত্বে ছিল সোনারপুর দক্ষিণ বিধানসভা তৃণমূল কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *