সোনারপুর দক্ষিণ বিধানসভার চাকবেরিয়ায় আজ দেখা গেল সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য ছবি।
সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো এক বিরাট ইফতার মাহফিল।
রোজা ভাঙার এই পবিত্র মুহূর্তে একসাথে বসে ইফতার করলেন এলাকার বহু মানুষ। উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্র।
ইফতার মাহফিল থেকে তিনি সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চান, যাতে আগামী দিনে সোনারপুর দক্ষিণের মানুষের জন্য আরও বেশি করে কাজ করতে পারেন।
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মিলনমেলায় পরিণত হয় এই ইফতার অনুষ্ঠান। সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *