আলিপুরদুয়ার জেলার শামুকতলায় এক চাঞ্চল্যকর ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বিজেপির এক স্থানীয় নেতাকে। ধৃতের নাম তপনকুমার দাস। অভিযোগ, এক ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ করেছেন তিনি।
ঘটনার পর নির্যাতিতার ছেলে শামুকতলা থানার ভাটিবাড়ি পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ তপনকুমার দাসকে গ্রেপ্তার করে।
জানা যাচ্ছে, ধৃতের বৌদি আলিপুরদুয়ার-২ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই জেলাজুড়ে তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে আজ রাস্তায় নামে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব। শামুকতলায় ধিক্কার মিছিল করে তারা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তোলে।
এখন প্রশ্ন—এই ঘটনার পর আর কী কী তথ্য সামনে আসবে? নজর থাকছে পুরো ঘটনার ওপর।
