কল্যাণী, ১০ মার্চ: কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে একদিনের জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের বিষয় ছিল— “ঐতিহ্য ও আধুনিকতার ছেদ: প্রাচীন ভারতীয় রাজনৈতিক চিন্তাভাবনা ও সমসাময়িক বিশ্বব্যবস্থায় ভারতীয় জ্ঞান ব্যবস্থা।”

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কল্লোল পাল এবং আহ্বায়ক ছিলেন অধ্যাপক শিলাদিত্য চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর শেইলা রাই। মূল বক্তা ছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নির্মাল্য নারায়ণ চক্রবর্তী। সমাপনী বক্তা ছিলেন ইগনু-র রেজিস্ট্রার ড. হিমাংশু কে. বসু। এছাড়াও বক্তব্য রাখেন প্রফেসর সুধীরা চন্দ্র জেনা ও প্রফেসর কে. জয়প্রসাদ।

আলোচনায় প্রাচীন ভারতীয় রাজনৈতিক চিন্তাধারা ও সমসাময়িক রাষ্ট্রব্যবস্থায় তার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা হয় এবং সেই প্রসঙ্গেই উঠে আসে পশ্চিমবঙ্গের মানবিক স্বাস্থ্য উদ্যোগ ‘সেবাশ্রয়’ প্রকল্পের কথা।

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক শ্রী রাজু কর্মকার এবং চিকিৎসক গোলাম মুর্শিদ সেখ তাদের বক্তব্যে বলেন, “সেবাশ্রয় প্রকল্প সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার এক মানবিক উদ্যোগ, যা জনমুখী শাসনব্যবস্থার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *