মানুষের জীবনে তার অন্যতম সম্পদ হলো তার স্মৃতি। কোনো স্মৃতি আমাদের মাধুর্য দেয়, বা কোনো স্মৃতি চোখের কোনে জল এনে দেয়৷ সেই স্মৃতিকেই হয়তো বাস্তবে তুলে আনতে শ্রীমাল্য সেন-এর নতুন মিউজিক এলব্যাম “ইয়াঁদো কা মেলা”। এলব্যামে থাকা ৬টি গান হয়তো আমাদের জীবনের কোনো না কোনো অধ্যায়ের স্মৃতিকেই ফিরিয়ে আনবে আমাদের কল্পনায়।
ছোটবেলা থেকে কোলকাতায় পারিবারিক সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠা শ্রীমাল্য সেন বরাবর ই সঙ্গীতের প্রতি আশক্ত ছিলেন। ব্যবসার কাজে উত্তরবঙ্গে পাড়ি। সেখান থেকে ডুয়ার্সের পর্যটন শিল্প ও বন্য প্রানী সংরক্ষণে বিশেষ অবদান রাখেন। কাজের ফাঁকে ভুলে যান নি সঙ্গীতচর্চা।
ইতিমধ্যে তাঁর একাধিক গান ইউটিউবে জনপ্রিয় হয়েছে। অনুগামীদের অনুরোধে তাই তার নতুন মিউজিক এলব্যাম “ইয়াঁদো কা মেলা” আনুষ্ঠানিক প্রকাশিত হলো দোলের দিন সন্ধ্যায়।

এই মিউজিক ভিডিও টি ইমোশান পিকচার্স এর সহযোগিতায় ও অনিরুদ্ধ পোদ্দারের পরিচালনায় শুট হয় উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে। পুরো এলব্যামটির সিনেমাটোগ্রাফির দ্বায়িত্বে ছিলো প্রীতম রঞ্জন দে। এদিন সহকারি পরিচালক রুমা মন্ডল জানান, “এই এলব্যাম টা নিয়ে পুরো টিম এর কাজ টা এত সুন্দর ভাবে হয়েছে শুধুমাত্র সবার কাছে গান গুলো এত প্রিয় হয়ে উঠেছিলো বলে।”
এলব্যাম রিলিজ প্রসঙ্গে শ্রীমাল্য সেন বলেন, গান টা তাঁর ভালোবাসার মাধ্যম। গানের সুত্রেই তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *