কলকাতার শরৎ মানেই উৎসবের আমেজ। আর সেই উৎসবের আগমনী সুর বেজে উঠলো নাকতলার সোনাঝুড়ি ক্যাফেতে। ১২ই সেপ্টেম্বর এক বিশেষ সন্ধ্যায় পর্দা উঠল গ্লিটারিস্ট ম্যাগাজিনের ৪০তম সংখ্যার। শুধু একটি সংখ্যার উন্মোচন নয়, এ যেন ছিল শহরের রূপালি আকাশে নতুন নক্ষত্রমালার ঝলকানি।
আড্ডার টেবিল, কফির সুবাস আর ঝলমলে আলোয় ভরে ওঠা সেই ক্যাফে যেন মুহূর্তে রূপ নিল এক ছোট্ট সাংস্কৃতিক মঞ্চে। অতিথি তালিকায় ছিলেন জনপ্রিয় অভিনেত্রী রূপালি ভট্টাচার্য, পিটুনিয়া অধিকারী, বর্ণা রাহা বন্দ্যোপাধ্যায়, দেবর্ষি বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঞ্জলি কুণ্ডু। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত।
বিশেষ আকর্ষণ ছিলেন ম্যাগাজিনের কভার মডেলরা। ঝলমলে আভায় সবার নজর কেড়েছিলেন Velvet Tiara Season 1 ক্রাউন উইনার অনন্যা। পাশাপাশি মঞ্চে ছিলেন আরেক কভার মডেল, যিনি একই প্রতিযোগিতার ক্রাউন উইনার এবং Mrs. Pride of East India 2025 (Gold Category) খেতাবের গর্বিত অধিকারিণী— রুক্মিণী দেব। তাঁদের সৌন্দর্য আর ব্যক্তিত্ব যেন নতুন সংখ্যার প্রচ্ছদকে জীবন্ত করে তুলেছিল।




এই সন্ধ্যায় উপস্থিত ছিলেন খ্যাতনামা ফটোগ্রাফার প্রসেনজিৎ বিশ্বাস এবং গ্লিটারিস্ট ম্যাগাজিনের এডিটর-ইন-চিফ শুভজিৎ বর্মন। পুরো ইভেন্টের প্রতিটি আবেগঘন মুহূর্ত ক্যামেরায় ধরে রাখেন সৌরভ অধিকারি।
আয়োজনকে আরও উজ্জ্বল করে তুলেছিল মিডিয়া পার্টনার কথাবার্তা টিভি এবং HRC News বাংলা।
শরৎ আসছে, পূজোর ডাক শোনা যাচ্ছে— আর এই উন্মোচনের রঙিন সন্ধ্যা যেন সেই আগমনী সুরকেই আরও স্পষ্ট করে দিল শহরের আকাশে।
