কলকাতা | ১৮ই জানুয়ারি
নিজস্ব সংবাদদাতা, কথাবার্তা টিভি

মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে “মা-মাটি-মানুষ”-এর সরকারের গৌরবোজ্জ্বল ১৫ বছরের উন্নয়ন ও সাফল্যের পরিসংখ্যান সাধারণ মানুষের সামনে তুলে ধরতে আজ যাদবপুর বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হল “উন্নয়নের সংলাপ” কর্মসূচি।

কলকাতা পৌরসংস্থার ১০১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত রবীন্দ্রপল্লী অঞ্চলে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে মোট ৮টি বুথ কভার করা হয়। অনুষ্ঠানের আয়োজক ছিলেন ১০১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বাপ্পাদিত্য দাশগুপ্ত।

এদিন রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প, উন্নয়নমূলক কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয়। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরা হয় কর্মসূচির মাধ্যমে।

অনুষ্ঠানে এলাকার বাসিন্দা, কর্মী-সমর্থক এবং বিভিন্ন স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। উপস্থিতদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহের পরিবেশ তৈরি হয়, যা পুরো কর্মসূচিকে এক জনসংযোগমূলক মেলবন্ধনের রূপ দেয়।


