যাদবপুরে আজ উৎসবের আবহে শুভ উদ্বোধন হল ঐতিহ্যবাহী যাদবপুর পৌষমেলা। রঙিন অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা ও বিপুল জনসমাগমের মধ্য দিয়ে মেলার সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার, বরো চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী, মেলবন্ধন সভাপতি ও প্রাক্তন পৌরপিতা সঞ্জয় দাস এবং মেলবন্ধন সম্পাদক সিদ্ধার্থ কর।

বক্তারা তাঁদের বক্তব্যে এই ধরনের সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং যাদবপুরের মানুষের ঐক্য ও সহযোগিতায় মেলার সাফল্য কামনা করেন। মেলায় স্থানীয় শিল্পী ও ব্যবসায়ীদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার করেছে।

