আসন্ন ২৯শে এপ্রিল বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোনারপুর দক্ষিণ বিধানসভায় জোরদার প্রস্তুতি তৃণমূল কংগ্রেসের। সোনারপুর টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ কর্মীসভা, যেখানে উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। সভাকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। দলীয় পতাকা, স্লোগান আর উন্নয়নের বার্তায় মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
মঞ্চ থেকে লাভলি মৈত্র কর্মীদের উদ্দেশ্যে বলেন, মানুষের পাশে থেকে উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই তাদের প্রধান লক্ষ্য। আসন্ন নির্বাচনে ঘরে ঘরে পৌঁছে সরকারের কাজের হিসেব তুলে ধরার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন এবং বিরোধীদের অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থাকার বার্তা দেন।
সভায় উপস্থিত দলীয় নেতৃত্বরা জানান, সোনারপুর দক্ষিণে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী অবস্থানে রয়েছে এবং বিপুল জনসমর্থন নিয়ে ২৯শে এপ্রিলের নির্বাচনে জয়ের ব্যাপারে তারা আশাবাদী। কর্মীসভা থেকেই নির্বাচনী রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং বুথভিত্তিক সংগঠনকে আরও মজবুত করার ওপর জোর দেওয়া হয়।
উত্তেজনা, উদ্দীপনা আর জয়ের প্রত্যয়ে সোনারপুর টাউন তৃণমূল কংগ্রেসের এই কর্মীসভা যেন নির্বাচনের আগে নতুন বার্তা দিল— উন্নয়নের পথে এগোচ্ছে সোনারপুর দক্ষিণ, আর সেই লক্ষ্যেই মাঠে নেমেছে তৃণমূলের কর্মীবাহিনী।
