আসন্ন ২৯শে এপ্রিল বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরদার প্রচারে নেমেছে শাসকদল। সোনারপুর দক্ষিণ বিধানসভার অন্তর্গত সোনারপুর টাউনের ১৩ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো কর্মীসভা। আর সেই কর্মীসভায় কার্যত জনজোয়ার—উপচে পড়া ভিড়, কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠল গোটা এলাকা।
এই কর্মীসভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী লাভলী মৈত্র। মঞ্চে উঠতেই কর্মীদের উচ্ছ্বাস, করতালিতে বারবার থামতে হলো তাঁর বক্তব্য। উন্নয়নের বার্তা, সংগঠনকে শক্তিশালী করার ডাক এবং আসন্ন নির্বাচনে জয়ের আহ্বান—সব মিলিয়ে সভা পরিণত হয় শক্তি প্রদর্শনের মঞ্চে।
লাভলী মৈত্র বলেন, মানুষের পাশে থেকে উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। এলাকার প্রতিটি মানুষের আস্থা ও ভালোবাসাই তাঁর শক্তি। কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বুথে বুথে পৌঁছে যেতে হবে, মানুষের কাছে সরকারের কাজ তুলে ধরতে হবে।
কর্মীসভা থেকে স্পষ্ট বার্তা—সোনারপুর দক্ষিণে লড়াইয়ের ময়দানে প্রস্তুত তৃণমূল। ১৩ নম্বর ওয়ার্ড থেকেই জয়ের সুর, এমনটাই দাবি দলীয় নেতৃত্বের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *