নিজস্ব প্রতিবেদক • কলকাতা
আসন্ন পবিত্র ঈদ উৎসবকে সামনে রেখে যাত্রীদের সম্ভাব্য দুর্ভোগ এড়াতে অতিরিক্ত ঈদ স্পেশাল ট্রেন চালু এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবিতে ভারতের রেলমন্ত্রী Ashwini Vaishnaw-এর কাছে চিঠি পাঠিয়েছেন মালদা জেলার বাসিন্দা চিকিৎসক ডা. গোলাম মুর্শিদ সেখ। একই সঙ্গে Indian Railways-এর রেল বোর্ড, Eastern Railway কর্তৃপক্ষ এবং Howrah Division ও Sealdah Division-এর ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারদের কাছেও এই আবেদন পাঠানো হয়েছে।

চিঠিতে তিনি উল্লেখ করেন, প্রতিবছর ঈদের সময় শিয়ালদহ ডিভিশন থেকে মালদা, মুর্শিদাবাদ, রায়গঞ্জসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিপুল সংখ্যক যাত্রী, বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা নিজ নিজ গন্তব্যে যাতায়াত করেন। এই সময় অতিরিক্ত ভিড়, টিকিট সংকট, দীর্ঘ ওয়েটিং লিস্ট এবং নিরাপত্তা ঝুঁকির কারণে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়।
ডা. গোলাম মুর্শিদ সেখ বলেন,
“ঈদের সময় সাধারণ মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাই জনস্বার্থে অবিলম্বে অতিরিক্ত স্পেশাল ট্রেন চালু এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন।”
চিঠিতে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে— অবিলম্বে অতিরিক্ত ঈদ স্পেশাল ট্রেন চালু করা, নিয়মিত ট্রেনে জেনারেল ও স্লিপার কোচের সংখ্যা বৃদ্ধি, ঈদ উপলক্ষে বিশেষ টিকিট কোটা চালু করা, পর্যাপ্ত আরপিএফ মোতায়েন ও কঠোর ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ এবং বড় বড় প্ল্যাটফর্মে যাত্রী সহায়তা কেন্দ্র স্থাপন।
ডা. গোলাম মুর্শিদ সেখ, Medical Officer – Jagannath Gupta Institute of Medical Sciences and Hospital আশা প্রকাশ করেছেন যে রেল কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে উৎসবকালীন সময়ে সাধারণ মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে উদ্যোগী হবে।
